২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযানের চলচ্চিত্র নিয়ে উৎসব

‘ব্যানফ মাউন্টেইন ফিল্ম ফেস্টিভ্যাল ওয়ার্ল্ড টুর ২০১৩’ শীর্ষক দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে কানাডাভিত্তিক সংগঠন ব্যানফ সেন্টার।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 05:58 PM

Updated : 13 Oct 2022, 03:05 PM

শুক্রবার জাতীয় জাদুঘরে সুফিয়া কামাল মিলনায়তনে হবে এ উৎসব। উৎসবটি পরিচালনা করছে কেওক্রাডং বাংলাদেশ।

উৎসবের পরিচালনাকারী সংগঠন কেওক্রাডং বাংলাদেশের পক্ষ থেকে সমন্বয়কারী মুনতাসির মামুন গ্লিটজকে বলেন, “বিশ্বে এ ধরনের বেশ কয়েকটি উৎসব অনুষ্ঠিত হয়। তার মধ্যে ব্যানফ সেন্টারের উৎসবটিই বেশি পরিচিত। রোমাঞ্চকর অভিযানকে বিষয়বস্তু করে নির্মিত চলচ্চিত্র এই উৎসবে প্রদর্শন করা হয়।”

বিকালে উৎসবটি উদ্বোধন করবেন কানাডার রাষ্ট্রদূত হিথার ক্রডেন।

উৎসবে প্রদর্শনের তালিকায় রয়েছে ক্রসিং দ্য আইস চলচ্চিত্রটি। জাস্টিন জোনস পরিচালিত চলচ্চিত্রটি গ্র্যান্ড প্রাইজ, বেস্ট ফিল্ম, পিপলস চয়েস অ্যাওয়ার্ড অর্জন করেছে অ্যাডভেঞ্চারভিত্তিক বিভিন্ন উৎসব থেকে।

চলচ্চিত্রটি অস্ট্রেলিয়ান দুই অভিযাত্রী জেমস কাস্ট্রিসিওন ও জাস্টিন জোনসের অ্যার্ন্টাকটিকা থেকে সাউথ পোল ঘুরে আসার উপর নির্মিত। তাদের অভিযাত্রার বরফঢাকা পথের দৈর্ঘ্য ১১৪০ কিলোমিটার। ওই অভিযাত্রায় কী কী ঘটে তা ৪৪ মিনিটের চলচ্চিত্রের মাধ্যমে দেখিয়েছেন জাস্টিন জোনস।

উৎসবে আরও প্রদর্শিত হবে-- ‘ইন্ডাস্ট্রিয়াল রেভুলিউশন’, ‘দ্য গিম্প মাঙ্কি’, ‘স্ট্রেংন্থ ইন নাম্বারস’, ‘রিল রক ৭ : হননল্ড ৩.০’, ‘মুনওয়াক’, ‘লাস্ট অফ দ্য গ্রেইট আননৌন’, ‘মাউন্টেইনস ইন মোশন : দ্য কানাডিয়ান রকিস’, ‘লিলি শ্রেডস ট্রায়ালসাইড’-সহ ১২টি চলচ্চিত্র।

উৎসবে অংশগ্রহণেচ্ছুক দর্শক বিনামূল্যে চলচ্চিত্র দেখতে পাবেন অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে।

বাংলাদেশে চতুর্থবারের মতো উৎসবটি আয়োজন করা হচ্ছে।