নতুনভাবে শুরু হবে সালমানের বিচার
অভিনেতা সালমান খানের ‘হিট এ্যান্ড রান কেইস’-এর বিচার নতুন করে শুরু করার নির্দেশ দিয়েছে মুম্বাই আদালত।
জি মিডিয়া ব্যুরো জানিয়েছে, ‘হিট অ্যান্ড রান’ মামলাটি পুনর্বিবেচনা করে নতুনভাবে বিচার শুরু করার জন্য মুম্বাই আদালতে অনুরোধ পেশ করেছিলেন সালমান। সম্প্রতি আদালত তা গ্রহণ করে বিচার নতুনভাবে শুরু করার আদেশ দিয়েছে। নতুনভাবে সব সাক্ষী প্রমাণ বিবেচনায় আনারও নির্দেশ দিয়েছে আদালত।
নভেম্বর মাসে আদালতে অনুরোধ পেশ করেন সালমানের আইনজীবী। আত্মপক্ষ সমর্থন করে সেখানে বলা হয়, গাড়ি দুর্ঘটনাটি কোনো হত্যার উদ্দেশে করা হয়নি বরং সম্পূর্ণ অনিচ্ছাকৃত একটি দুর্ঘটনা ছিল সেটি।
তবে এবারের বিচারে যদি সালমান দোষী সাব্যস্ত হন, তবে তার সর্বোচ্চ সাজা হতে পারে ১০ বছর কারাদ-।
এর আগে সালমানের বিরুদ্ধে শুধু অসাবধানে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছিল, যার সর্বোচ্চ শাস্তি হয় দুই বছরের কারাদ-। কিন্তু এবার সালমানের আইনজীবী আদালতে অভিযোগ করেন, মামলায় প্রত্যক্ষদর্শী সাক্ষীকে জেরা করার সুযোগ পাননি তিনি। আর তাই দায়রা আদালতে মামলাটিকে আরও গুরুত্ব দিয়ে নতুনভাবে বিচার শুরু করার অনুরোধ জানান তিনি।
৫ ডিসেম্বর এই মামলার বিচার নতুন করে শুরু করার আদেশ দেয় আদালত। আর ২৩ ডিসেম্বর থেকে শুরু হবে নতুন শুনানি।
২০০২ সালের সেপ্টেম্বর মাসের এক রাতে এলোপাথাড়িভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটান সালমান। এ ঘটনায় পাঁচজন আহত এবং একজন নিহত হন।
