২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিলামে জ্যাকসন এবং হিউস্টনের পোশাক

নিলামে উঠতে যাচ্ছে প্রয়াত পপতারকা মাইকেল জ্যাকসন এবং হুইটনি হিউস্টনের পোশাক। লস এঞ্জেলেসে আয়োজিত ৭ ও ৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বেভার্লি হিলসের জুলিয়েন অকশনে উঠবে জ্যাকসন এবং হিউস্টনের ব্যবহৃত পোশাক।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 05:36 PM

Updated : 25 Apr 2022, 07:37 PM

কন্টাক্টমিউজিক জানায়, আশির দশকের শেষ দিকে পপ কিং জ্যাকসনের বিলি জিন গ্লাভ এবং ১৯৯৭ সালে লাইফ ম্যাগাজিনের প্রচ্ছদে তার পরনের সোয়ারোভক্সি জ্যাকেটটিও উঠবে নিলামে। জ্যাকেটটির দাম ৩ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

১৯৮৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডে হুইটনি হিউস্টনের পরনে যে পোশাকটি ছিল সেটিও উঠবে নিলামে। পোশাকটির মূল্য নির্ধারন করা হয়েছে ৫ হাজার ডলার।

নিলামে আরও উঠতে যাচ্ছে এলভিস প্রিসলির নীল রংয়ের সোয়েড জুতো। ব্লু হাওয়াই সিনেমায় ওই জুতো পরেছিলেন প্রিসলি। এন্টারটেইনার লিবারাচির সোনা এবং রূপার সুতার পাজামা, ডিজাইনার বব ম্যাকির ডিজাইনে আমেরিকান শিল্পী শেরের একটি পোশাকও থাকছে ওই নিলামে।