বব ডিলানের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ
ক্যারিয়ার জুড়ে শান্তি এবং মানবতার পক্ষের শিল্পী হিসেবে পরিচিত বব ডিলান এবার অভিযুক্ত হলেন বর্ণবাদী মন্তব্য করার দায়ে। ফ্রান্সে অভিবাসী ক্রোয়েশিয়ানদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অফ ক্রোয়াটস ইন ফ্রান্স’-এর অভিযোগ, ২০১২ সালে রোলিংস্টোনস ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে করা মন্তব্যে তাদের বিরুদ্ধে জাতিগত ঘৃণা উস্কে দিয়েছেন তিনি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ডিলানের বিরুদ্ধে এই অভিযোগে মামলা করা হয় ফরাসি আদালতে। মার্কিন ওই সংগীতশিল্পীর বিরুদ্ধে করা মামলার শুনানির সমন তার কাছে পৌঁছায় চলতি বছরের নভেম্বরে। ওই সময় দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘লিজিয়ন অফ অনার’-এ ভূষিত হতে ফ্রান্সে অবস্থান করছিলেন তিনি।
রোলিংস্টোনসকে দেওয়া সাক্ষাৎকারটিতে ডিলানের কথাগুলো ছিল আমেরিকার ইতিহাসে বর্ণবাদ এবং জাতিগত নিপীড়ন প্রসঙ্গেই। সেখানে কথা প্রসঙ্গে একপর্যায়ে তিনি বলেন, “কৃষ্ণাঙ্গরা জানে অনেক শ্বেতাঙ্গই মন থেকে দাসপ্রথা বিলুপ্তি এখনও মেনে নেয়নি। সুযোগ থাকলে তারা সেই চর্চাতেই অভ্যস্থ থাকতো, আর এই মনোভাব তারা লুকোতেও পারে না। তাদের সেই মনোভাব আজও রয়ে গেছে এবং একজন কৃষ্ণাঙ্গ সেটা স্বাভাবিকভাবে ধরতে পারে। ঠিক যেমন ইহুদিরা বোঝে কার শরীরে নাৎসী রক্ত বা সার্বিয়ানরা বোঝে কে ক্রোয়াট!”
সংবাদসংস্থা বিবিসি অবশ্য জানিয়েছে mমন জারি করা মানেই আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে।তবে এটি বেশিদূর গড়ানোর আশংকা নেই।
বব ডিলান মানবতাবাদী শিল্পী হিসেবে সারা বিশ্বে পরিচিত। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এ অংশ নেন তিনি।
