২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন চলচ্চিত্রে সানসি

তিন চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হল টিভিপর্দার অভিনেতা সানসি ফারুকের । তিনি অভিনয় করছেন ফেরদৌস রেজার ‘মৃত্যুপথ : ওয়ান ওয়ে রোড’, আশরাফ শিশিরের ‘গাড়িওয়ালা’ এবং ‘একটি অর্ধেক প্রেমের গল্প’ সিনেমায়। 

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2013, 06:02 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

গ্লিটজকে এ তথ্য জানিয়েছেন সানসি।

চলচ্চিত্রের পাশাপাশি ছোটপর্দাতেও সমান ব্যস্ত সানসি। তার অভিনীত ছয়টি ধারাবাহিক প্রচারিত হচ্ছে বিভিন্ন চ্যানেলে। এগুলো হল  মাসুদ মহিউদ্দিনের ‘মায়া’, ‘নির্বিকার মানুষ, মাসুদ মহিউদ্দিন ও খান মো. বদরুদ্দিনের ‘আগুনপোকা’,  এম.আর মিজানের ‘নায়িকা সংবাদ’, সৈয়দ শাকিলের ‘স্ক্যান্ডাল’।

তিনি সম্প্রতি অভিনয় করেছেন আরিফ খানের ‘চাঁদ ফুল অমাবস্যা’ ও ‘লাভস মি লাভস মি নট’, জাহিদ বিপ্লবের ‘রসামিয়া’, এ.ডি দুলালের ‘পথের দাবি’, দেবাশীষ বড়–য়া দীপের ধারাবাহিক ‘হাউজ নম্বর ৭৭৭’, লুৎফুন নাহার মৌসুমির ‘বড় বাড়ির ছোট বউ’ ধারাবাহিকে।  তিনি  ‘চোরের ভবিষ্যৎ’, ‘যদি তুমি জানতে’, ‘তোমার জন্য’, ‘চেনা অচেনা’ নামের একঘণ্টার নাটকে অভিনয় করেছেন। 

সানসি বলেন “এখন সিনেমাকে ঘিরেই আমার সব স্বপ্ন। ভালো চরিত্রে কাজ করতে চাই। তবে মঞ্চ নাটক কখনও ছেড়ে দেব না। মঞ্চই অভিনয় শেখার আসল জায়গা। ফুরসত পেলে টিভি নাটকেও অভিনয় করব।”

অভিনেতা সানসির পথচলা শুরু মঞ্চনাটকের দল পালাকারে। তিনি অভিনয় করেছেন আমিনুর রহমান মুকুলের ’৫২ বাজার ৫৩ গলি’ ও ‘নোরার তিন কন্যা’, আতাউর রহমানের ‘বাংলার মাটি, বাংলার জল’ ও ‘নারীগণ’ নাটকে।