ক্ষমা চাইলেন মাইলি সাইরাস
মাইলি সাইরাস ও তার বন্ধুদের অসৌজন্যমূলক আচরণে বিরক্ত এক দম্পতির কাছে ক্ষমা চেয়েছেন ওই পপতারকা।
একটি রেস্টুরেন্টে বন্ধুদের নিয়ে মাইলি সাইরাসের মাত্রাতিরিক্ত হৈ-হুল্লোড়ে সেখানে উপস্থিত এক দম্পতি বিরক্ত হয়ে অভিযোগ করেন। এরপর সাইরাস তাদের কাছে ক্ষমা চান এবং তাদের খাবারের বিলও শোধ করে দেন।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, সম্প্রতি মার্কেটের উপরে একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান ওই দম্পতি। সেখানে বন্ধুদের নিয়ে মাতামাতি করছিলেন সাইরাস। আর এতে বিরক্ত হয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন ওই জুটি।
ওই দম্পতি রেস্টুরেন্টে তাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী পালন করছিলেন। আর তখন ২১ বছর বয়সী সাইরাস তাদের টেবিলে গিয়ে ক্ষমাপ্রার্থনা করেন।
কন্টাক্টমিউজিক জানায়, ক্ষমা চাওয়ার পর ওই দম্পতির খাবারের বিল হিসেবে ১০০ ডলার দেন সাইরাস এবং তাদের সঙ্গে ছবিও তোলেন।
এ বিষয়ে এক সূত্র জানায়, সাইরাস ওই দম্পতির কাছে গিয়ে ক্ষমা চান। সাইরাস বলেন যে, সেদিন তিনি অতিরিক্ত ক্যাফেইন নিয়ে ফেলেছিলেন আর সে কারণেই সমস্যা হয়েছে।
