২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনন্য মামুনের ‘রাত্রিকথন’

বড়পর্দার নির্মাতা অনন্য মামুন এবার তৈরি করেছেন ‘রাত্রিকথন’ শিরোনামে একটি এক ঘণ্টার টিভিনাটক। ছোটপর্দার জন্য এটিই তার প্রথম নাটক।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 07:01 PM

Updated : 13 Oct 2022, 03:05 PM

এ নাটকের গল্প সম্পর্কে অনন্য মামুন গ্লিটজকে বলেন, “আমার সহকারী পরিচালক শশী হিমুর ‘রাত্রিকথন’ গল্পটি গতানুগতিক ধারার নয়। এ গল্পে নাগরিক জীবনের নিদারুণ বাস্তবতার গল্প তুলে ধরা হয়েছে। একজন মানুষের বাড়ি ফেরার তাড়া ও ফিরতি পথে ঘটে যাওয়া নানা গল্প নিয়ে নির্মিত হয়েছে রাত্রিকথন।”

তিনি আরও জানান, পুরো নাটকের দৃশ্যায়ন হয়েছে রাতে। এর গল্প লিখেছেন শশী হিমু।

নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জোবায়ের আলম।  একটি গুরুত্বপ্র্ণু চরিত্রে রূপদান করছেন রহমত আলী। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন নওশিন, শরিফুল, মনিরা মিঠু, আহাদ, মুক্তি, তানভীর, তন্দ্রা। 

অ্যাকশান-কাট এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত নাটকটি খুব শীঘ্রই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে বলে জানিয়েছেন পরিচালক মামুন।

কাহিনিকার আবদুল্লাহ জহির বাবুর সহকারী হিসেবে মিডিয়ায় পথচলা শুরু হয় অনন্য মামুনের। পরিচালক হিসেবে তার প্রথম চলচ্চিত্র ‘মোস্ট ওয়েলকাম’ মুক্তি পেয়েছে ২০১২ সালে। 

দেশের গ-ি পেরিয়ে বিদেশেও সফল তিনি। কলকাতায় ‘দুজনে’, ‘ওয়ান্টেড’, ‘ফাইটার’ ও ‘খোকা বাবু’সহ বেশ কিছু ব্যবসাসফল সিনেমার চিত্রনাট্য লিখেছেন মামুন। মামুন এখন বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘আশিকি’ শিরোনামের একটি চলচ্চিত্র নির্মাণ করছেন। এই চলচ্চিত্রে কলকাতার শুভশ্রী, অঙ্কুশ এবং বাংলাদেশের সায়মন ও পিয়া বিপাশা অভিনয় করছেন।