২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভৌতিক সিনেমা ‘মৃত্যুর পথ’

ভৌতিক সিনেমা ‘মৃত্যুর পথ: ওয়ান ওয়ে রোড’-এর মাধ্যমে ঢালিউডে অভিষেক হল ফেরদৌস রেজার।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 06:57 PM

Updated : 13 Oct 2022, 03:05 PM

এ প্রসঙ্গে ফেরদৌস রেজা গ্লিটজকে বলেন, “বাংলা চলচ্চিত্রে সুসময় ফিরে এসেছে। দর্শক আবার হলে ফিরছে। প্রযোজকরা লগ্নি করছেন। সিনেমার গল্প ও চিত্রনাট্যেও নতুনত্ব এসেছে। যুক্তরাজ্য থেকে ফিরে তাই সিনেমা বানানো শুরু করলাম।”

প্রেম, ভালোবাসা ও রাজনৈতিক সংঘাতের প্রচলিত ঘরানা থেকে বেরিয়ে ভৌতিক সিনেমা বানাচ্ছেন কেন-- এ প্রশ্নের জবাবে ফেরদৌস বলেন, “তরুণরা বিভিন্ন ভাষার ভৌতিক সিনেমার প্রতি দারুণ উৎসাহী। তাদের জন্যই ভৌতিক সিনেমা বানানোর পরিকল্পনা করছি।”

‘মৃত্যুর পথ’ সিনেমার গল্প লিখেছেন আবদার রহমান এবং সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন দেওয়ান মাহবুবুল আলম। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সাগর, শম্পা, নুপুর, সামছি, ফারুক, ইমরান, সোহেলসহ আরও অনেকে।

সিনেমায় দেখা যাবে, বিশ্ববিদ্যালয় পড়–য়া একদল বন্ধু মিথ্যা খুনের দায়ে পালিয়ে বেড়ায়। একসময় তারা গ্রামের এক পড়োবাড়িতে গিয়ে হাজির হয়। সেখানে ঘটতে থাকে নানা ভুতুড়ে কা-।

সিনেমার সংগীত পরিচালনা করেছেন অয়ন চাকলাদার। গান গেয়েছেন প্রিয়া, আরিফ, অয়ন চাকলাদার, আনিকা ইবনাত, রাজিব এবং তনিমা।

এর আগে যুক্তরাজ্যের বোর্নমাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম প্রডাকশন ও সিনেমাটোগ্রাফিতে ¯œাতক সম্পন্ন করেছেন ফেরদৌস রেজা।

রেজা জানান, রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ২০১৪ সালের জানুয়ারিতে সিনেমাটি মুক্তি দেবেন।

রেজা আরও জানিয়েছেন, ‘মৃত্যুর পথ’ মুক্তির পর রোমান্টিক-কমেডি ধাঁচের আরও একটি সিনেমা নির্মাণ করবেন।