২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেকো শাহিদ

ভিশাল ভরদরাজের পরিচালনায় পরবর্তী সিনেমা ‘হায়দার’-এ চরিত্রের খাতিরে মাথার চুল কামিয়ে ফেলবেন বলিউডি অভিনেতা শাহিদ কাপুর।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 06:36 PM

Updated : 25 Apr 2022, 07:36 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, চরিত্রের প্রয়োজনেই চুল ফেলে দিতে রাজি হয়েছেন শাহিদ। উইলিয়াম শেক্সপিয়ার রচিত ‘হ্যামলেট’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ‘হায়দার’ সিনেমাটি। শাহিদের বিপরীতে সিনেমাটিতে প্রথমবারের মতো অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর।

মুক্তিপ্রতিক্ষীত সিনেমা ‘আর...রাজকুমার’-এর প্রচারণা অনুষ্ঠানে ২৯ নভেম্বর শাহিদ বলেন, “চিত্রনাট্যটি পড়ার পর আমার মনে হয়েছে চুল ফেলে দিলেই চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তোলা যাবে। আর বিষয়টি দারুণ লেগেছে আমার। আর যখনই আমি ভিশালের সঙ্গে কাজ করি তখনই আমি নতুন কিছু করার সুযোগ পাই।”

ভিশালের পরিচালনায় ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘কামিনে’ সিনেমাটি তার ক্যারিয়ারের অন্যতম ভালো সিনেমা ছিল বলে মনে করেন শাহিদ। আর এর জন্য ভিশালের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

শাহিদ বলেন, “ভিশাল একজন অসাধারণ পরিচালক। তার জন্য ‘কামিনে’-এর মতো একটি সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছি আমি। আর এর জন্য অনেক প্রশংসাও পেয়েছি আমি।”