মুনীর চৌধুরীর জন্মবার্ষিকীতে থিয়েটার
শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার নাটকের দল ‘থিয়েটার’ এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মুনীর চৌধুরী সম্মাননা ও মোহাম্মদ জাকারিয়া স্মৃতি পদক প্রদান করা হয়।
‘থিয়েটার’-এর পরিচালক রামেন্দু মজুমদার গ্লিটজকে জানান, এবারে চব্বিশতম মুনীর চৌধুরী সম্মাননা পেয়েছেন লিয়াকত আলী লাকি এবং সতেরতম মোহাম্মদ জাকারিয়া স্মৃতি পদক পেয়েছেন সামিনা লুৎফা নিত্রা।
লিয়াকত আলী লাকি বলেন, “মুনীর চৌধুরী আমার শিক্ষক। তার নামে পদক পেয়ে আমি সত্যি আনন্দিত। একজন সংস্কৃতিকর্মী হিসেবে সামনে আরও ভালো কিছু করার জন্য এই সম্মাননা আমাকে অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও লেখক রণজিৎ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির উদ্দীন ইউসুফ, আসিফ মুনীর ও সুরমা জাকারিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘থিয়েটার’ সভাপতি ফেরদৌসী মজুমদার।
