২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংগীত উৎসবের দ্বিতীয় সন্ধ্যা

বিদুষী আলারমেল ভাল্লির পরিবেশনা দিয়ে শুক্রবার সন্ধ্যায় শুরু হল চারদিনব্যাপী ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৩’ এর দ্বিতীয় দিনের অনুষ্ঠান।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2013, 11:09 PM

Updated : 13 Oct 2022, 03:05 PM

ঢাকায় সংগীতমহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পণ্ডিত বারীন মজুমদারকে (১৯১৯-২০০১) উৎসর্গ করা হয়েছে দিনটিকে। দ্বিতীয় দিনের অনুষ্ঠান উদ্বোধন করেন ড.আনিসুজ্জামান।

দ্বিতীয় দিনে উদ্বোধনী পর্বের সভাপতি ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। উপস্থিত ছিলেন আইটিসি সংগীত রিসার্চ একাডেমির নির্বাহী পরিচালক রবি মাথুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীতবেত্তা আলীমুর রহমান খান।

উদ্বোধনী পর্বের আনুষ্ঠানিকতা শেষে মঞ্চে ওঠেন বিদুষী আলারমেল ভাল্লি। তিনি ভরতনাট্যম পরিবেশন করেন। শিল্পীর জন্য কণ্ঠ দেন নন্দিনী শর্মা নারায়ণান। মৃদঙ্গে সংগত করেন শক্তিবল মুরুগান, বেহালায় রজনী রাম কৃষ্ণণ, মন্দিরায় ভিসি কেসাবলী এবং আলোক নির্দেশনা দিয়েছেন মুরুগান কৃষ্ণণ।

বিদুষী আলারমেল ভাল্লির পরিবেশনা শেষে তার হাতে স্মারক তুলে দেন বাংলাদেশের নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়।

এরপর মঞ্চে আসেন সাকেত সাহু। তিনি বেহালায় রাগ বেহাগ পরিবেশন করেন। তার সঙ্গে তবলায় সংগত করেন সন্দীপ ঘোষ।

দ্বিতীয় দিন আরও পরিবেশন করেন বিদুষী বোম্বে জয়শ্রী, অসিত দে, পণ্ডিত পূর্বায়ণ চ্যাটার্জী, পণ্ডিত অজয় চক্রবর্তী ও ওস্তাদ রাইস খান।