২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দীপিকার উপহার

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2013, 05:56 PM

Updated : 25 Apr 2022, 07:35 PM

নিজের কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্মদিন বা কোনো বিশেষ উপলক্ষ উপহার দিতে ভালোবাসেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

পেশাগত জীবনে তিনি এখন মহাব্যস্ত, কাজের চাপে বছরের একটি বড় সময় পরিবারের কাছ থেকে দূরে থাকতে হয়। আর তাই শুটিং টিমের লোকজন এবং নিজের কর্মচারীদের পরিবারের সদস্য হিসেবেই দেখেন দীপিকা। তাদের কারও জন্মদিন, কিংবা বিশেষ কোনো উপলক্ষ হলে উপহার দিয়ে চমকে দেন সবাইকে।

এক সূত্রের বরাতে মিডডে জানিয়েছে, দীপিকা যেখানেই যান না কেন, তার কর্মচারী-দলের লোকজন সঙ্গে থাকেন। আর প্রায়ই দেখা যায় দীপিকা নিজের পছন্দের কোনো বিদেশি ফুলের তোড়া, ডিজাইনার ব্যাগ কিংবা মোমবাতি উপহার দিচ্ছেন তাদের। মাঝেমধ্যে আবার সবাইকে সঙ্গে নিয়ে রেস্তোরাঁয় ডিনার সেরে আসেন দীপিকা। এমনকি জন্মদিন কিংবা বিয়েবার্ষিকীতে নিজের হাতে লেখা কার্ড দিয়ে শুভেচ্ছা জানাতেও ভোলেন না তিনি।

দীপিকার স্মৃতিশক্তি খুবই ভালো। আর তাই শত ব্যস্ততার মধ্যেও কোনোদিন ভোলেন না কর্মচারীদের কারও জন্মতারিখ।

এ বিষয়ে দীপিকার মুখপাত্র বলেন, “দীপিকা সবসময় তার বন্ধু এবং দলের সদস্যদের জন্মতারিখ মনে রাখেন। এমনকি সবার সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন এটা বোঝার জন্য যে কে কেমন উপহার পছন্দ করে। আর তাদের পছন্দ মতো উপহার দেওয়ার চেষ্টা করেন দীপিকা।”