‘রাজ ফোর’ পরিচালনায় ভিশাল মাহাদকার
‘ব্লাড মানি’ পরিচালনার মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করা ভিশাল মাহাদকার হরর সিনেমার সিরিজ রাজ-এর চতুর্থ পর্ব পরিচালনা করবেন।
টাইমস অফ ইন্ডিয়া জানায়, ভাট প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে বলিউডের ‘রাজ’ হরর সিরিজের চতুর্থ সিনেমা পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ভিশালের উপর। প্রথম সিনেমার চিত্রনাট্য রচনা করেছিলেন মহেশ ভাট। সিকুয়েলটির চিত্রনাট্য রচনা করেছেন বিক্রম ভাট।
১৯৭৬ সালে হলিউডের সাড়া জাগানো হরর সিনেমা ‘ওমেন’ অবলম্বনে নির্মিত হবে ‘রাজ ফোর’। তবে সিনেমাটিতে থাকছে ভারতীয় স্বাদ।
সিনেমায় অভিনয় শিল্পীদের বিষয়ে ভিশাল বলেন, “আমি এমন একজন অভিনেতার খোঁজ করছি যিনি ‘শয়তান-পুত্র ডেমিয়েন’-এর চরিত্রে অভিনয় করবেন। মূল সিনেমায় ওই চরিত্রে ছিলেন হার্ভে স্টিফেনস।”
