২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসে ‘চোখ’

১৯৭১-এর স্বাধীনতাযুদ্ধে বিধবা হওয়া তিন নারীর গল্প নিয়ে নির্মিত হয়েছে টিভি নাটক ‘চোখ’। নাটকটিতে তিন বিধবার চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, ডলি জহুর ও চিত্রলেখা গুহ।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 06:25 PM

Updated : 25 Apr 2022, 07:34 PM

আরজু বলেন, “আমরা তিন নারীর স্মৃতিচারণ অংশে ফ্লাশব্যাকে সাহায্য নিয়েছি। এই গল্পের মধ্য দিয়ে ১৯৭১ সালকে ফিরে দেখতে চেয়েছি। সেই সঙ্গে আমাদের শিকড় খোঁজার চেষ্টা করেছি।”

শরীফ আতিক-উজ-জামান রচনায় নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু।

তিন নারীর স্মৃতিচারণ নিয়ে নির্মিত নাটকটিতে আরও অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, কচি খন্দকার এবং সাব্বির আহমেদ।

নাটকটির কাহিনি নিয়ে আরজু জানান, ডকুমেন্টারি ফিল্ম মেকিং কোর্স শেষ করে চার তরুণ হাতে-কলমে কাজ শিখতে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েন। তারা বিষয়বস্তু হিসেবে বেছে নেয় মুক্তিযুদ্ধকে। তাদের ফিল্ম মেকিং ক্লাসে একাত্তরের শ্মরণার্থীদের বিভিন্ন ছবি দেখান হত। এসব ছবির হাজার হাজার শ্মরনার্থীর মধ্য থেকে একজনকে তারা তাদের ছবির বিষয় হিসেবে বেছে নিতে চায়। অনেক খোঁজাখুজি ও গবেষণার পর তারা পেয়েও সেই একজনকে। ছবির সূত্র ধরে তারা খুঁজে পায় আরো দুজনকে। রোমেসা বেওয়া, বিনোদিনী দাসি আর কমলিনীর স্মৃতিচারণে এগিয়ে চলে গল্প।

বিজয় দিবস উপলক্ষে নাটকটি প্রচারিত হবে আরটিভিতে, ১৪ ডিসেম্বর ৮টা ১০ মিনিটে।