২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউডের বাইরে কারিনা

বরারবরই সোজাসাপটা কথা বলার জন্য পরিচিত বলিউডি অভিনেত্রী কারিনা কাপুর খান। সম্প্রতি তিনি জানালেন বলিউডের তারকা জগতের বাইরেও ব্যক্তিগত পৃথক একটি জগত আছে তার।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 05:37 PM

Updated : 25 Apr 2022, 07:34 PM

টাইমস অফ ইন্ডিয়াকে কারিনা জানান, বলিউডকে ঘিরেই তার জীবন সীমাবদ্ধ নয়। এমনকি তার ঘনিষ্ট বন্ধুদের বলিউডের সঙ্গে কোনো সম্পর্কই নেই।

কারিনা বলেন, “আমার বন্ধুদের কেউই বলিউডের সঙ্গে যুক্ত নন। আমি বড় বড় পার্টিতেও যাই না। অবসর সময় আমি ঘরেই থাকি। তাছাড়া উৎসবের সময়গুলোও আমি পরিবারের সঙ্গে থাকতে পছন্দ করি।”

কারিনা আরও বলেন, “বলিউড আমাদের কর্মক্ষেত্র। তাদের সঙ্গে তেমন ঘনিষ্ঠ হওয়ার প্রয়োজন দেখি না আমি। যাদের আমি পছন্দ করি তাদের সঙ্গেই ভালো সম্পর্ক গড়ে তুলি। আমি আমার স্কুলের বন্ধুদের খুব ভালোবাসি। আমরা দেখা হলে গল্প করি কিন্তু বাইরে ঘোরাঘুরি তেমন করা হয় না আমাদের। আমি ঘরে থাকতেই বেশি পছন্দ করি। আর আমরা ঘরে বসে সিনেমা দেখে গল্প করেই সময় কাটাই।”

কারিনা মনে করেন বলিউডের বাইরে থেকে তিনি নিজের জন্য আলাদা করে কিছুটা সময় বের করতে পারেন। এ বিষয়ে তিনি বলেন, “সবারই কিছুটা অবসর সময় প্রয়োজন। আমি বাইরে ভিন্ন ভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করি। এতে করে অনেক কিছু জানা যায়।”