২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনকে চার্লির অনুদান

ফিলিপাইনে টাইফুনে হারানো শিশুদের সন্ধান এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ২৫ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন হলিউডি অভিনেতা চার্লি শিন।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 05:44 PM

Updated : 25 Apr 2022, 07:34 PM

কন্টাক্টমিউজিক জানায়, ‘অ্যাংগার ম্যানেজমেন্ট’ অভিনেতা সম্প্রতি প্রেডা ফাউন্ডেশনের হাতে তার অনুদানের অর্থ তুলে দেন। ওই প্রতিষ্ঠান ফিলিপাইনের টাইফুনে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করছে।

টিএমজি সাইটের সূত্র অনুসারে সংবাদমাধ্যমটি জানায়, চার্লির দানকৃত অর্থ দিয়ে টাইফুনে গৃহহারা এবং আহতদের পুনর্বাসন এবং খাদ্যসংস্থান করা হবে। হারানো শিশুদেরও খুঁজে বের করার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সাইটটি।

চলতি মাসের শুরুতে ‘টু অ্যান্ড হাফ মেন’ খাত ওই অভিনেতা আরেকটি সমাজসেবামূলক কাজে ১০ হাজার ডলার অনুদান দিয়েছিলেন।

চলতি বছর জানুয়ারি মাসে জাস্টিন বিবারের গাড়িকে অনুসরণ করতে গিয়ে দুর্ঘটনায় এক পাপারাজি ফটোগ্রাফারের মৃত্যু হলে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য ১২ হাজার ডলার দেন চার্লি।

ওই ঘটনার একমাস আগেও দানশীল এই অভিনেতা ক্যান্সারের সঙ্গে লড়তে থাকা একটি মেয়ের চিকিৎসার জন্য ৭৫ হাজার ডলার দান করেন। টিস্যু ক্যান্সারে আক্রান্ত ১০ বছর বয়সী মেয়েটির নাম জেসমিন।