সিনেমা বানাবেন মাহফুজ
টিভিপর্দায় সাফল্যের পর এবার সিনেমা তৈরির প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা ও নাট্যনির্মাতা মাহফুজ আহমেদ।
গ্লিটজকে এ তথ্য জানিয়েছেন মাহফুজ নিজেই।
মাহফুজ বলেন, “বাংলা সিনেমার দর্শক আবার হলে ফিরছে। এখনই সিনেমা নির্মাণের সুসময়। এ উপলক্ষে সিনেমা বানানোর প্রস্তুতি শুরু করেছি। এখন সিনেমার চিত্রনাট্য নিয়ে ভাবছি।”
মাহফুজ আরও বলেন, “সিনেমা নির্মাণ আমার জন্য একটি চ্যালেঞ্জ। তাই আটঘাট বেঁধে নামতে চাই।”
সিনেমার কলাকুশলী নির্বাচনেও চমক থাকবে বলে মন্তব্য করেছেন তিনি।
মাহফুজ এখন অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ সিনেমার শুটিং করছেন। ‘মা গো তোমার জন্য’ এবং ‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে’ নামে দুটি ধারাবাহিক নাটকের নির্মাণ শেষ করেছেন তিনি।
