২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চাঙ্গসংগীত নিয়ে টকশো

উচ্চাঙ্গসংগীত নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান সম্প্রচার করবে একটি টিভি চ্যানেল। উৎসবের আয়োজকরা এর নানাদিক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 05:47 PM

Updated : 25 Apr 2022, 07:33 PM

চ্যানেলটি জানিয়েছে, এতে অংশগ্রহণ করেছেন উৎসব আয়োজক বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, স্ট্র্যাটেজিক পার্টনার ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং স¤প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

স্বীকৃতি প্রসাদ বড়ুয়ার প্রযোজনায় অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ২৩ নভেম্বর রাত ৯টায়।

২৮ নভেম্বর বিকাল ৫টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে পর্দা উঠবে ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৩’-এর। শেষ হবে ১ ডিসেম্বর। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু করে রাত ৫টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। পণ্ডিত শিবকুমার শর্মা, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, ওস্তাদ রশিদ খান, বোম্বে জয়শ্রী, পণ্ডিত অজয় চক্রবর্তীসহ উপমহাদেশের বিশিষ্ট শিল্পীরা সংগীত পরিবেশন করবেন এতে।