২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তির অপেক্ষায় আরজুর দুই সিনেমা

মুক্তির দিন গুনছে কায়েস আরজু অভিনীত দুটি সিনেমা। দেলওয়ার জাহান ঝন্টুর ‘হেডমাস্টার’ এবং গাজীউর রহমানের ‘সেই তুমি’ সিনেমা দুটিতে আরজুর বিপরীতে অভিনয় করেছেন বীথি ইরতেশাম ও আইরিন।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 05:45 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

গ্লিটজকে এ তথ্য জানিয়েছেন আরজু।

সেন্সর ছাড়পত্র পেলে ডিসেম্বরেই মুক্তি পাবে সিনেমা দুটি।

আরজু গ্লিটজকে বলেন, “প্রবীণ নির্মাতা দেলওয়ার জাহান ঝন্টুর সঙ্গে প্রথমবারের মতো কাজ করলাম। তার কাছ থেকে অভিনয়ের অনেক খুঁটিনাটি বিষয় শিখেছি। শুটিংয়ের সময় আমার অনেক ভুল তিনি শুধরে দিয়েছেন। সহ-অভিনেত্রী হিসেবে বীথিও দারুণ অভিনয় করেছেন। আইরিনের সঙ্গে দ্বিতীয় সিনেমা ‘সেই তুমি’। আইরিন কাজের ব্যাপারে ভীষণ সিরিয়াস। প্রেমের গল্পে আইরিন অনবদ্য।”

আরজু আরও অভিনয় করছেন সাইফ চন্দনের ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’ এবং আবুল খায়ের বুলবুলের ‘ফিরিয়ে দাও আমার প্রেম’ সিনেমাতে। প্রথম সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন আইরিন ও দ্বিতীয়টিতে মাহিয়া মাহি।

‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ সিনেমাতে আরজু অভিনীত চরিত্রের নাম রাহুল। এতে দেখা যাবে, রোমিও টাইপের তরুণ আরজু তরুণীদের সঙ্গে প্রেমের অভিনয় করে বেড়ান। একপর্যায়ে আইরিনের প্রেমে পড়েন। এ নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। 

এ সিনেমার আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রিমা ও রিফাত।