২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘে ঢাকা তারার গ্র্যান্ড ফিনালে

সুবিধাবঞ্চিত কিশোরীদের অংশগ্রহণে রিয়েলিটি শো ‘মেঘে ঢাকা তারা’-র গ্র্যান্ড ফিনালে পর্ব অনুষ্ঠিত হবে শুক্রবার।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 05:22 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

এই আয়োজন সংশ্লিষ্ট টিভি চ্যানেলের অনুষ্ঠান বিভাগ তথ্যটি জানিয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, গ্রান্ড ফিনালেতে প্রতিযোগীদের পাশাপাশি নাচ ও গান পরিবেশন করবেন তিন বিচারক শামীম আরা নীপা, শুভ্র দেব ও মেহের আফরোজ শাওন। এতে কৌতুকশিল্পী রনি, জামিল ও সজলের পরিবেশনাও থাকছে।

এবারের আয়োজনে বাছাইকৃত ৪০ কিশোরী নাচ ও গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় ৬ জন। গান থেকে তানজিলা, আশা, সুমি এবং নাচ থেকে  রাখি, প্রার্থনা, সুপ্রিয়া চূড়ান্ত পর্বে গেছে।

প্রতিযোগিতার মূল বিচারকের দায়িত্ব পালন করেছেন শুভ্র দেব, শামীম আরা নীপা ও মেহের আফরোজ শাওন। অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন কবির বকুল। উপস্থাপনা করেছেন নাবিলা।

প্রথম ধাপে এই প্রতিযোগিতার জন্য ব্র্যাক-এর ‘এডোলেসেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর আওতায় সারা দেশের ৮৫০০ ‘কিশোরী ক্লাব’-এর আড়াই লাখ কিশোরীর মধ্যে থেকে প্রতিযোগী বাছাই করা হয়।

সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে এই আয়োজনের গ্র্যান্ড ফিনালে প্রচারিত হবে।