অস্কার কর্তৃপক্ষকে স্পিলবার্গের উপহার
অস্কার কর্তৃপক্ষের জন্য এবার বুঝি এক মাস আগেই চলে এসেছে ক্রিসমাস; অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসকে ২ কোটি ডলার দান করেছেন পরিচালক স্টিফেন স্পিলবার্গ এবং তার ড্রিমওয়ার্কস সহকর্মী জেফরি কাটজেনবার্গ।
কন্ট্যাক্টমিউজিক এক প্রতিবেদনে জানিয়েছে, স্পিলবার্গ এবং কাটজেনবার্গের অনুদানের প্রতিদান দেবে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। মিউজিয়ামের প্রধান দুই গ্যালারি তাদের নামে নামকরণ করবে অ্যাকাডেমি কর্তৃপক্ষ।
এ ব্যাপারে স্পিলবার্গ বলেন, “চলচ্চিত্রের শৈল্পিক এবং বৈজ্ঞানিক দিকগুলো সম্পর্কে মানুষকে শেখানো, সংরক্ষণ এবং উদযাপনের জন্য প্রতিষ্ঠিত এই মিউজিয়ামকে সাহায্য করতে পেরে আমি উচ্ছ¡সিত। আর চলচ্চিত্র এবং অ্যাকাডেমি যে জীবনে কতটা জায়গা জুড়ে আছে সেটারই প্রমাণ লবি ফ্লোরে আমাদের পারিবারিক নাম।”
