তারুণ্যে রাঙা রবীন্দ্রনাথ
নাটক, কবিতা ও গানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করার জন্য ‘তারুণ্যে রাঙা রবীন্দ্রনাথ’ মেলার আয়োজন করেছে এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দ্য আর্টস ( ইএমকে সেন্টার)।
শুক্রবার বিকাল ৩টায় ধানমণ্ডিতে সেন্টারের মিলনায়তনে মেলা শুরু হবে। গ্লিটজকে এ তথ্য জানিয়েছেন ইএমকে সেন্টারের পরিচালক এম কে আরেফ।
তিনি বলেন, “নতুন প্রজন্ম যেন রবীন্দ্রনাথের বাণী, সুর ও দর্শন হৃদয়ঙ্গম করতে পারে সে জন্যই এ আয়োজন।”
‘ল্যাবরেটরি’ চলচ্চিত্র প্রদশর্নীর মাধ্যমে শুরু হবে এ মেলা। স্বপ্নিল সজীব ও সুমনা বিশ্বাস উপস্থাপন করবেন গীতিআলেখ্য ‘নূতন যৌবনের দূত’। এরপর মঞ্চে উঠবে ব্যান্ডদল ধারক। তারা পরিবেশন করবে ১৫টি রবীন্দ্রসংগীত।
