২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমির-ক্যাটের পুতুল

মুক্তিপ্রতীক্ষিত বলিউডি সিনেমা ‘ধুম থ্রি’-এর অভিনেতা আমির খান এবং ক্যাটরিনা কাইফের চরিত্র অনুসারে পুতুল নির্মাণ করেছে যুক্তরাষ্ট্রের ম্যাটেল কোম্পানি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 03:58 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, সিনেমায় সার্কাসে কাজ করা চতুর চোর সাহিরের চরিত্রে অভিনয় করেছেন আমির। অন্যদিকে ক্যাটরিনা হলেন একজন অ্যাক্রোব্যাট ড্যান্সার আলিয়া। আর তাদের দুজনের চরিত্র অবলম্বনেই নির্মিত হয়েছে পুতুল দুটি।

আমির বলেন, “পুতুল বানানোর এই পরিকল্পনা আমার খুবই পছন্দ হয়েছে। আমি আজাদকে এমন একটি পুতুল অবশ্যই উপহার দেব। আমার প্রতিমূর্তিতে নির্মিত প্রথম পুতুলটি নিয়ে আমি দারুণ খুশি।”

অন্যদিকে ক্যাটরিনাও তার পুতুল নিয়ে দারুণ আনন্দিত।

এর আগে ম্যাটেল আন্তর্জাতিক ব্লকবাস্টার সিনেমাগুলোর চরিত্র নিয়ে কাজ করেছে। এর মধ্যে ছিল ‘টোয়াইলাইট’ এবং ‘হাঙ্গার গেমস’ সিনেমার চরিত্র।

ম্যাটেল আমির এবং ক্যাটরিনার চরিত্র অবলম্বনে লিমিটেড এডিশনের কিছু পুতুল নির্মাণ করবে।

‘ধুম থ্রি’ সিনেমায় আরও অভিনয় করেছেন অভিষেক বচ্চন এবং উদয় চোপড়া।