মঞ্চে ফিরছে ব্যাকস্ট্রিট বয়েজ
মঞ্চে ফিরছে মার্কিন পপ ব্যান্ড ব্যাকস্ট্রিট বয়েজ। ২০১৪ সালে ব্রিটেন এবং আয়ারল্যান্ডের ৫টি ভেন্যুতে পারফর্ম করবে এক সময়ের হার্টথ্রব বয় ব্যান্ডটি। সঙ্গে থাকবে ব্রিটিশ গার্ল ব্যান্ড ‘অল সেইন্টস’।
২০১৪ সালের মার্চ-এপ্রিল এই দুমাসের মধ্যে ৫টি ভেন্যুতে পারফর্ম করবে ব্যান্ডটি। ব্যান্ডের সদ্যসরা দীর্ঘদিন পরে ব্রিটেনে লাইভ পারফর্মেন্স নিয়ে এন্টারটেইনমেন্টওয়াইজ ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “শেষবার আমরা যখন ব্রিটেনে পারফর্ম করেছিলাম তখন আমরা পাঁচজন মিলে এক বাসাতে থেকে নিজেদের অ্যালবাম রেকর্ড করছিলাম। সেটা ছিল এক স্মরণীয় স্মৃতি।”
৫ সদস্যের পুরনো লাইনআপ নিয়ে মঞ্চে ফেরার জন্য ব্যান্ডটি অধীর আগ্রহে অপক্ষো করছে বলেই জানিয়েছে এর সদস্যরা।
ব্যাকস্ট্রিট বয়েজ ব্রিটেনে শেষবারের মতো পারফর্ম করেছিল আশির দশকের জনপ্রিয় পপব্যান্ড ‘নিউ কিডস অন দ্য ব্লক’-এর সঙ্গে।
