২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যারি পটারের প্রতি র‌্যাডক্লিফের কৃতজ্ঞতা

‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজের শেষ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১১ সালে। তারপর বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করলেও নিজের অভিনীত সবচেয়ে বিখ্যাত ওই চরিত্রকে ভুলে যাননি ড্যানিয়েল র‌্যাডক্লিফ। বরং নিজের অভিনয়সত্তার জন্য ‘হ্যারি পটার’ চরিত্রটির কাছে চিরঋণী বলেই জানিয়েছেন ওই ব্রিটিশ অভিনেতা।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 06:30 PM

Updated : 25 Apr 2022, 07:33 PM

র‌্যাডক্লিফের রুপোলি পর্দায় অভিষেক আর বিশ্বব্যাপী জনপ্রিয়তা-- দুটোই এসেছে হ্যারি পটার চরিত্রটির হাত ধরে। হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজ শেষ হওয়ার পর র‌্যাডক্লিফ অভিনয় করেছেন বেশ কয়েকটি সিনেমাতে। ভবিষ্যতেও বিভিন্ন বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে চান তিনি। তবে কন্ট্যাক্টমিউজিকের প্রতিবেদন অনুযায়ী, নিজের শেকড় ভুলে যাননি তিনি।

টেলিগ্রাফ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে র‌্যাডক্লিফ বলেন, “অভিনেতা হিসেবে আমার ক্যারিয়ারের জন্য আমি চিরঋণী হ্যারি পটার চরিত্রটির কাছে। একই চরিত্রে দীর্ঘদিন অভিনয়ের পর যতটা সম্ভব বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের আকাক্সক্ষা আর কর্মশক্তি জমা হয়েছে আমার মধ্যে। গত বছরে আমার অভিনয় করা সিনেমাগুলো আর টিভি সিরিজ ‘এ ইয়াং ডক্টরস নোটবুক’ আমার জন্য একটা বড় পদক্ষেপ।”

অভিনেতা হিসেবে নিজের ক্যারিয়ারকে আরও বৈচিত্র্যময় করে তুলতে চাইছেন বলে জানিয়েছেন র‌্যাডক্লিফ।