২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দশ বছরে প্রাঙ্গনেমোর

‘প্রাঙ্গণেমোর’ চলতি মাসে পূর্ণ করছে নাট্যদল হিসেবে তাদের পথচলার এক দশক। এ উপলক্ষে সপ্তাহব্যাপী উৎসবের আয়োজন করেছে ঢাকাভিত্তিক এই দলটি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবনে ‘প্রাঙ্গণেমোর নাট্যায়োজন-২০১৩’ শিরোনামের উৎসবে দলটি তাদের আটটি নাটক মঞ্চস্থ করবে চলতি মাসের শেষ সপ্তাহে।

মলয় গাঙ্গুলী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 05:39 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

দলের প্রধান অনন্ত হীরা গ্লিটজকে জানান, ২২ নভেম্বর সন্ধ্যা ৬ টায় উৎসবের উদ্বোধন হবে। এর উদ্বোধন করবেন প্রাঙ্গণেমোরের নিয়মিত প্রযোজনাগুলোর নেপথ্যের শিল্পীরা। উৎসব চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।

হীরা বলেন, “উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি নাসির উদ্দীন ইউসুফ। বিশেষ অতিথি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী।”

উৎসবের প্রথম দিন মঞ্চস্থ হবে ‘শ্যামাপ্রেম’। নাটকটির নির্দেশনা দিয়েছেন অনন্ত হীরা। এই নির্দেশকের ‘লোকনায়ক’, ‘আওরঙ্গজেব’ ও ‘ঈর্ষা’-- এই তিন মঞ্চস্থ হবে যথাক্রমে ২৪, ২৮ ও ২৯ নভেম্বর। এছাড়া নূনা আফরোজ নির্দেশিত ‘স্বদেশী’, ‘রক্তকরবী’ ও ‘শেষের কবিতা’ প্রদর্শিত হবে ২৩, ২৫ ও ২৭ নভেম্বর। রামিজ রাজু নির্দেশিত ‘দ্রোহ প্রেম নারী’ মঞ্চায়ন হবে ২৬ নভেম্বর।