২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্র নির্মাণ কর্মশালা শিল্পকলায়

বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং মুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে আয়োজন করেছে চার মাসব্যাপী ‘ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১৩’। কর্মশালা পরিকল্পক এবং সমন্বয়ক বেলায়াত হোসেন মামুন এ কথা জানান।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 04:28 PM

Updated : 25 Apr 2022, 07:32 PM

কর্মশালা শুরু হবে ২০ ডিসেম্বর থেকে। সপ্তাহে দুই দিন কর্মশালা অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা এবং শনিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্লাস হবে। এতে অংশগ্রহণ করতে নাম নিবন্ধন করতে হবে ১৭ ডিসেম্বর ২০১৩ এর মধ্যে।

এই কর্মশালায় তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি ডিজিটাল প্রযুক্তিতে চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি জানিয়েছেন, কর্মশালায় প্রশিক্ষণ দেবেন মসিহউদ্দিন শাকের, মোরশেদুল ইসলাম, আনোয়ার হোসেন, লিয়াকত আলী লাকী, মাকসুদুল বারী, সাজ্জাদ জহির, রতন পাল, আজাদ আবুল কালাম, টোকন ঠাকুর, নুরুল আলম আতিকসহ অনেকে।

কর্মশালার চূড়ান্ত পর্যায়ে ৫টি চলচ্চিত্র নির্মাণে অংশীদার হওয়ার সুযোগ পাবে কর্মশালার শিক্ষার্থীরা।

নিবন্ধনের জন্য আবেদন পত্র পাওয়া যাচ্ছে-- বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের ৭০১ নম্বর কক্ষে।