২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যস্ত তানহা

ক্রমেই ব্যস্ততা বাড়ছে ঢাকাই সিনেমার নতুন মুখ তানহা মৌসুমীর। এখন তিনি ব্যস্ত আছেন মারুফ আহমেদ খান রিজভীর ‘বউ বানাব তোকে ’ সিনেমার শুটিং নিয়ে।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 05:22 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

গ্লিটজকে এ কথা জানিয়েছেন অভিনেত্রী তানহা।

গ্রামীণ পটভূমির এ সিনেমায় তিনি ময়না নামে গ্রামের এক তরুণীর চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে অভিনয় করছেন শ্রাবণ খান।

এর পাশাপাশি সম্প্রতি এই শিল্পী মোস্তাফিজ বাবুর ‘হৃদয়ের ছোঁয়া’ সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী বছর জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

তানহা গ্লিটজকে বলেন, “সিনেমায় অভিনয়ের স্বপ্ন নিয়ে মিডিয়াতে এসেছি। অনেক কাঠখড় পুড়িয়ে সিনেমাতে সুযোগ মিলেছে। প্রথম সিনেমা মুক্তির পর সিদ্ধান্ত নিয়েছি, চলচ্চিত্রেই থাকব। এ ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।”

একটি জুয়েলারি কোম্পানির ব্র্যান্ড মডেল হিসাবে যাত্রা শুরু করা তানহা আরও দুটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। এরপর তিনি অভিনয় করেছেন শাহিন-সুমন পরিচালিত ‘আমি, তুমি, সে’ সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী।

তানহা ফিরোজ শাহীর ‘ঝরা বকুলের সুবাস’ টেলিফিল্মেও অভিনয় করবেন।