এশিয়া কালচারাল ফোরামে আতাউর রহমান
নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান দ্বিতীয় এশিয়া কালচারাল ফোরামে যোগ দিচ্ছেন। এ জন্য তিনি ১৬ নভেম্বর চীনের উদ্দেশে যাত্রা করেছেন।
তিনি গ্লিটজকে জানিয়েছেন, চীনের ইউননান প্রদেশের খুনমিংয়ে অনুষ্ঠিতব্য এই আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তিনি সেখানে ১৮ থেকে ২২ নভেম্বর পর্যন্ত থাকবেন। অনুষ্ঠানে তিনি একটি নিবন্ধ উপস্থাপন করবেন ।
এই কাচারাল ফোরামে এশিয়ার বিভিন্ন দেশের বিভিন্ন ক্ষেত্রের শিল্পী ও সাহিত্যিক যোগদান করবেন। তিনি এই উৎসবে অংশগ্রহণ শেষে ২৩ নভেম্বর দেশে ফিরবেন।
