২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইলস ডেভিসের বায়োপিকে ইওয়ান-সালডানা

ডন শিডল পরিচালিত আমেরিকান জ্যাজ পিয়ানোবাদক মাইলস ডেভিসকে নিয়ে নির্মিতব্য বায়োপিকে অভিনয় করবেন ইওয়ান ম্যাকগ্রেগর এবং অভিনেত্রী জোই সালডানা।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 04:30 PM

Updated : 25 Apr 2022, 07:32 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, বায়োপিকে মাইলস ডেভিসের চরিত্রে অভিনয় করবেন ডন নিজে। এই সিনেমার মধ্য দিয়ে হলিউডে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি।

সিনেমাটিতে রোলিং স্টোন রিপোর্টারের চরিত্রে অভিনয় করবেন ম্যাকগ্রেগর। ডেভিসের সাবেক স্ত্রী ফ্রান্সেস ডেভিসের চরিত্রে অভিনয় করবেন সালডানা।

আমেরিকান ফিল্ম মার্কেটের উদ্দেশ্যে শিডল বলেন, আর পাঁচটি বায়োপিকের মতো হবে না এটি।

শিডল বলেন, “সাধারণত বায়োপিক বলতে যেমন বুঝায় এটি তেমন নয়। এটি বায়োপিক নিয়ে প্রচলিত ধারণাকে পাল্টে দেবে। এই সিনেমায় ডেভিসের পুরো জীবন নয় বরং কয়েকটি ঘটনা নিয়ে তার জীবনের অংশবিশেষ তুলে ধরব আমরা।”

তিনি আরও বলেন, “প্রতিভাবান এই ব্যক্তি তার জীবনের যে অংশে কোনো কাজ করেননি সেই পাঁচ বছরের কাহিনি বেশি আকর্ষণীয়। সে সময় তার মনের কী অবস্থা ছিল বা তিনি কীভাবে সময় কাটাতেন সেগুলোই মানুষকে জানাতে চাই।”

২০১৪ সালের গ্রীষ্মে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। তবে এখনও এর মুক্তির তারিখ নির্ধারণ করা হয়নি।