২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযোজনায় জেনিফার

অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় হাত দিচ্ছেন জেনিফার লরেন্স। তার প্রযোজিত প্রথম সিনেমাটি হবে ‘দ্য গ্লাস ক্যাসল’।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 04:25 PM

Updated : 25 Apr 2022, 07:32 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, ২০০৫ সালে প্রকাশিত জেনেট ওয়ালসের বেস্টসেলার উপন্যাস ‘দ্য গ্লাস ক্যাসল’ অবলম্বনে নির্মিত হবে এই সিনেমা।

কন্টাক্টমিউজিককে স¤প্রতি জেনিফার বলেন, “আমি জানি না প্রযোজক হিসেবে আমার কাজ ভালো হবে কি না। তবে আমি চেষ্টা করব।”

ওয়ালসের এই কাহিনিতে দেখা যায় এক মাকে, যিনি অদ্ভুত এক শিল্পী। তার স্বামী হলেন একজন মাদকাসক্ত ব্যক্তি। জেনিফার জানান, গল্পটি পড়ে তার খুবই ভালো লেগেছে। এমনকি তার মাও এটি খুবই পছন্দ করেছেন, আর তাই মায়ের অনুরোধেই এবার উপন্যাসটিকে সিনেমায় রূপ দেওয়ার প্রচেষ্টা ।

জেনিফার বলেন, “মা এসব ক্ষেত্রে সবসময় আমার জন্য সৌভাগ্যের প্রতীক। তিনি প্রথম ‘উইন্টারস বোন’ এবং ‘হাঙ্গার গেইমস’ উপন্যাস পড়েন। এরপর আমরা দুজন মিলে ‘দ্য গ্লাস ক্যাসল’ উপন্যাসটি পড়ি,আমার কাছে এটি খুবই চমৎকার মনে হয়েছে। এরপর আমি উপন্যাসটির প্রকাশক গিল নেটারকে খুঁজে বের করি।”

‘দ্য গ্লাস ক্যাসল’ পরিচালনা করবেন নির্মাতা ডাস্টিন ক্রেটন এবং এর চিত্রনাট্য লিখবেন মার্টি নক্সন।