২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৫ সালে ‘ফিফটি শেডস অফ গ্রে’

ব্রিটিশ লেখক ই এল জেমসের উপন্যাস ‘ফিফটি শেডস অফ গ্রে’র উপর নির্মিতব্য সিনেমা মুক্তি পাবে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 06:26 PM

Updated : 25 Apr 2022, 07:32 PM

কন্টাক্টমিউজিক জানিয়েছে, প্রথমে নির্ধারিত তারিখ থেকে ছয় মাস পেছানো হয়েছিল এর মুক্তি। কিন্তু এবার বলা হয়েছে ২০১৫ সালের ১৩ ফেব্রুয়ারি মুক্তি দেওয়া হবে ‘ফিফটি শেডস অফ গ্রে’।

স্যাম টেইলর-জনসন পরিচালিত ওই সিনেমার মুক্তির তারিখ প্রথমে ঠিক করা হয়েছিল ২০১৪ সালের ১ অগাস্ট।

সিনেমার অন্যতম প্রধান চরিত্র ক্রিশ্চিয়ান গ্রের ভূমিকায় অভিনয়ের জন্য প্রথমে চার্লি হান্নাম চুক্তিবদ্ধ হলেও পরবর্তীতে তিনি চুক্তি বাতিল করেন।

এরপর চরিত্রটির জন্য অনেক অভিনেতাকে প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সিনেমায় ব্যাপক যৌনদৃশ্য থাকার কারণে হলিউডের প্রথম সারির কোনো অভিনেতাই রাজি হননি ক্রিশ্চিয়ান গ্রের চরিত্রে অভিনয় করতে।

অবশেষে বেশ কিছুদিন পর আইরিশ অভিনেতা-মডেল জেমি ডোম্যানকে চুক্তিবদ্ধ করা হয়।

সিনেমায় জেমির বিপরীতে অ্যানাস্তাসিয়া স্টিলের চরিত্রে অভিনয় করবেন ডাকোটা জনসন। ক্রিশ্চিয়ানের ভাই এলিয়ট গ্রের চরিত্রে লুক গ্রাইমস এবং অ্যানাস্তাসিয়ার মায়ের চরিত্রে অভিনয় করবেন জেনিফার এহলে।