২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শচীন হতে চান আমির

ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের জীবনী নিয়ে সিনেমা নির্মিত হলে সেখানে শচীনের চরিত্রে অভিনয় করতে চান তার ভক্ত বলিউডি অভিনেতা আমির খান।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 06:25 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

‘ধুম থ্রি’ সিনেমার টাইটেল সংয়ের লঞ্চ অনুষ্ঠানে আমির সাংবাদিকদের বলেন, “আমি সুযোগ পেলে শচীনের চরিত্রে অভিনয় করতে চাই। আর সিনেমাটির চিত্রনাট্য যদি আমার পছন্দ হয়, তবে কেন নয়! আমি অবশ্যই সেখানে অভিনয় করব।”

ওয়াংখেড়ে স্টেডিয়ামে শচীনের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচের খেলাটি উপভোগ করতে গিয়েছিলেন আমির। শচীনের দারুণ ভক্ত আমির শুধু ম্যাচ দেখেই সন্তুষ্ট হননি। রবি শাস্ত্রি এবং হার্ষা ভোগলের সঙ্গে ম্যাচের কিছুটা অংশে ধারাভাষ্যকারের ভ‚মিকাও পালন করেন তিনি।

ধারাভাষ্যে আমির শচীনের প্রতি তার ভালোবাসা ব্যক্ত করেন। তিনি জানান, জরুরি কাজ থাকা সত্তে¡ও সব বাদ দিয়ে তিনি শচীনের শেষ ম্যাচটি দেখতে গিয়েছিলেন। যদিও ভারত প্রথমে ব্যাট করতে না নামায় অন্যান্য দর্শকের মতো আমিরও কিছুটা মনোক্ষুণ্ন হয়েছিলেন।

আমির তার বহুপ্রতীক্ষিত অ্যাকশনভিত্তিক সিনেমা ‘ধুম থ্রি’-র টাইটেল সংটি উৎসর্গ করেছেন কিংবদন্তি ওই ক্রিকেটারের উদ্দেশ্যে।