২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজ যখন নবাব সিরাজুদ্দৌলা

বাংলাদেশ থিয়েটার সাতাশ বছর পুর্তি উদযাপন উপলক্ষে মঞ্চে এনেছে নতুন প্রযোজনা ‘সিরাজ যখন নবাব সিরাজুদ্দৌলা’।

মলয় গাঙ্গুলী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2013, 03:53 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

দলটির সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম এ বিষয়ে গ্লিটজকে বলেন, “ইতোমধ্যেই নাটকটি মঞ্চায়নের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের ২৭ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ১৪ নভেম্বর এর প্রথম মঞ্চায়ন হয়েছে।”

নাটকের গল্প সম্পর্কে তিনি বলেন, নাটকটি একজন অভিনেতার সিরাজুদ্দৌলা চরিত্রে অভিনয় করার স্বপ্ন নিয়ে। পরিণতিতে সিরাজের আর সিরাজদ্দৌলা হয়ে ওঠা হয় না ।

শচীন্দ্রনাথ সেনগুপ্তের মূল লেখা থেকে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আব্দুল আজিজ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন খন্দকার শাহ আলম, ফারজানা ফাতেমা সুমি, আব্দুল আজিজ, গাজী আলাউদ্দিন, আক্তার মাহমুদ, মাসুদা খান, স ম আজিজুর রহমান, রিতা, শান্তা প্রমুখ ।

এর আগে গত ৯ নভেম্বর নাটকটির বিশেষ মঞ্চায়ন হয়েছে।