২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের ‘লেটস টক’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি খুলনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে যে সংলাপমূলক অনুষ্ঠানে অংশ নেন তা শুক্রবার রাতে প্রচার করবে দেশটিভি।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 06:02 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

শিক্ষার্থীদের সঙ্গে তিনি ২ নভেম্বর সমকালীন বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জয়। অনুষ্ঠানটি ‘লেটস টক’ নামে প্রচারিত হবে।।

অনুষ্ঠানটির প্রযোজক মশিউর রহমান নিবিড় গ্লিটজকে বলেন, ওই অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় দেশ, রাজনীতি, নির্বাচনসহ সাম্প্রতিক বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন তরুণদের সঙ্গে।

তরুণদের সঙ্গে মতবিনিময়ের অনুষ্ঠানটির আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুইশ শিক্ষার্থী ২ নভেম্বর মতবিনিময়ে অংশ নেন।

অনুষ্ঠানটি দেশ টিভি প্রচার করবে ১৫ নভেম্বর রাত ৯টা ৩০ মিনিটে।