২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নবান্ন উৎসব

‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ এই স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শুক্রবার, পহেলা অগ্রহায়ণ সকালে নবান্ন উৎসব উদযাপিত হবে।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 05:05 PM

Updated : 26 Jul 2022, 03:05 PM

সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে নবান্ন শোভাযাত্রা। উৎসবের উদ্বোধন করবেন প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।

মুক্তিযুদ্ধ জাদুঘরে বুধবার এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উৎসব সম্পর্কিত তথ্য জানান জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের আহবায়ক শাহরিয়ার সালাম।

লিখিত বক্তব্যে জানান হয়, নবান্ন উৎসব ১৪২০ সকাল ৭টা থেকে শুরু হবে এবং চলবে বেলা ১২টা পর্যন্ত। উৎসব শুরু হবে বাঁশির সুরে।

অনুষ্ঠান কর্মসূচিতে রয়েছে নৃত্য, সংগীত, আবৃত্তি, নবান্ন কথন, শোভাযাত্রা, পিঠা-মুড়ি-মুড়কি, বাউলগান, আদিবাসী পরিবেশনা, রায়বেঁশে ইত্যাদি পরিবেশনা। নবান্ন কথনে অংশ নেবেন পর্ষদের চেয়ারম্যান লায়লা হাসান ও আহ্বায়ক শাহরিয়ার সালাম।

সংগীত, নৃত্য, আবৃত্তিতে অংশ নেবে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, উদীচী, ঋষিজ, খেলাঘর, সুরবিহার, বহ্নিশিখা, সত্যেনসেন শিল্পীগোষ্ঠী, বনফুল আদিবাসী কলেজ, স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র, গ্রহস্বর, নটরাজ, নৃত্যম, স্পন্দন, সুকন্যা, ভাবনা, নৃত্যশ্রী, বাংলার মুখ, নৃত্যমঞ্চ, মৈত্রী, মংলুসহ বিভিন্ন সংগঠন। জাতীয় সংগীতের মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে।

উৎসব সবার জন্য উন্মুক্ত বলে গ্লিটজকে জানান শাহরিয়ার সালাম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব পর্ষদের চেয়ারম্যান লায়লা হাসান, কো-চেয়ারম্যান বাবুল বিশ্বাস, মানজার চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক নাঈম সুজা ও কবীর আহমেদ প্রমুখ।