২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিরাট-আনুশকা প্রেম?

ক্রিকেটতারকা ভিরাট কোহলির সঙ্গে প্রেম করছেন বলিউডি অভিনেত্রী আনুশকা শর্মা, এমন গুজব বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে টিনসেলে। আর এর পিছনের মূল কারণ তাদের দুজনের মধ্যকার ঘনিষ্ট বন্ধুত্ব।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 05:25 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

জি মিডিয়া ব্যুরো জানায়, ওই নতুন জুটি একটি শ্যাম্পুর বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেন। আর সম্প্রতি আনুশকার ব্ল্যাক রেঞ্জ রোভার গাড়িতে তাদের মাঝরাতে একসঙ্গে ঘনিষ্টভাবে গল্প করতে দেখা গেছে বলে জানা যায়।

সংবাদমাধ্যমটি জানায়, সেই সময় আনুশকার পরনে ছিল একটি গোলাপি জামা এবং ভিরাটের পরনে ছিল কালো টি-শার্ট এবং জিনস। তাকে যেন সহজে কেউ চিনতে না পারে সে জন্য মাথায় ছিল একটি টুপি।

আলাপ শেষে ওয়ারি রাস্তা ধরে তাদের গাড়ি চলে যায় আনুশকার বাড়ির দিকে। সংবাদমাধ্যমকে সূত্র জানায়, স্পষ্টভাবেই গাড়িতে আনুশকা এবং ভিরাট ছিলেন। তারা একে অপরের সঙ্গে গল্প করছিলেন।