২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডি নিরোর আদর্শ 

রূপালি পর্দার অভিনেতা হওয়ার সুবাদে অনেকের কাছে তিনি আদর্শ হলেও নিজের জীবনে নেলসন ম্যান্ডেলা, ইন্দিরা গান্ধী এবং মহাত্মা গান্ধীকে আদর্শ বলে মানেন রবার্ট ডি নিরো।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 06:19 PM

Updated : 25 Apr 2022, 07:30 PM

৭০ বছর বয়সী ওই অস্কারবিজয়ী অভিনেতা মনে করেন তিনি যথেষ্ট ভাগ্যবান। কারণ কোনো কষ্ট ছাড়াই বড়পর্দায় নানা ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন রবার্ট।

সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিতে ভারতের গোয়া শহরে যান রবার্ট। সাংবাদিকদের তিনি বলেন, “বাস্তব জীবনে এমন অনেকেই আছেন যাদের কাছ থেকে আমি অনুপ্রাণিত হই। নেলসন ম্যান্ডেলা, জেমস ডিন, মারলন ব্র্যান্ডো, ইন্দিরা গান্ধী এবং মহাত্মা গান্ধী আমার আদর্শ। এরা প্রত্যেকেই মানুষ হিসেবে বিশাল।”

রবার্ট আরও বলেন, “অভিনীত চরিত্রগুলো সম্পর্কে আমি সবসময় খুব চিন্তা করি। আমি চেষ্টা করি ওই চরিত্রগুলোর মতো করে ভাবতে। আমার নিজেকে খুব ভাগ্যবান মনে হয় কারণ আমি ওই চরিত্রগুলোতে অভিনয় করতে পারছি। কিন্তু এর জন্য বাস্তব জীবনে তাদের মতো কোনো ভোগান্তিতে পড়তে হয় না আমাকে।”

দীর্ঘ ক্যারিয়ারে অনেক স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন ডি নিরো। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ‘দ্য গডফাদার টু’, ‘ট্যাক্সি ড্রাইভার’,‘রেজিং বুল’। অভিনয়ের পাশাপাশি পরিচালনায়ও করেছেন তিনি।

একসঙ্গে বেশ কয়েকটি সিনেমার কাজে ব্যস্ত আছেন ডি নিরো। সম্প্রতি মুক্তি পেয়েছে তার সিনেমা ‘লাস ভেগাস’; এখানে তিনি অভিনয় করেছেন মাইকেল ডগলাস, মরগ্যান ফ্রিম্যান এবং মাইকেল কেইনের মতো অভিনেতার সঙ্গে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘আমেরিকান হাসল’; ক্রাইম ড্রামা ধাঁচের এই সিনেমায় তার সঙ্গে দেখা যাবে ক্রিশ্চিয়ান বেলকে।

‘আমেরিকান হাসল’ মুক্তি পাবে ১৮ ডিসেম্বর।