২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আহত সানি লিওনি

বলিউডি অভিনেত্রী সানি লিওনি ‘টিনা অ্যান্ড লোলো’ সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে সম্প্রতি আহত হয়েছেন।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 06:13 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

টাইমস অফ ইন্ডিয়া জানায়, ‘টিনা অ্যান্ড লোলো’ সিনেমায় প্রথমবারের মতো অ্যাকশন চরিত্রে অভিনয় করছেন সানি। একটি দৃশ্যে গাড়ি নিয়ে অভিনয় করার সময় পাঁজরে এবং পেটে আঘাত পান তিনি।

দৃশ্যটির শুটিংয়ের সময় দুর্ঘটনাবশত স্টান্টম্যান সানিকে আঘাত করেন। আঘাত খুব একটা গুরুতর না হলেও কিছুদিনের জন্য শুটিং বন্ধ রাখবেন সানি।

দেভাং ঢোলাকিয়া পরিচালিত অ্যাকশন সিনেমাটিতে সানির সঙ্গে আরও অভিনয় করছেন কারিশমা টান্না এবং মনীষা লাম্বা। সিনেমাটি ২০১৪ সালে মুক্তি পাবে।