২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরে শাহিদ কাপুর

কাশ্মিরের ডাল লেকে বিশাল ভরদ্বাজের পরিচালনায় ‘হায়দার’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন অভিনেতা শাহিদ কাপুর।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 09:23 AM

Updated : 13 Oct 2022, 03:03 PM

পিটিআই জানায়, ‘কামিনে’র পর দ্বিতীয়বারের মতো ‘হায়দার’ সিনেমায় বিশালের সঙ্গে কাজ করছেন শাহিদ। শেক্সপিয়ারের নাটক ‘হ্যামলেট’ অবলম্বনে নির্মিতব্য এই ছবিতে শাহিদের বিপরীতে অভিনয় করবেন ‘আশিকি টু’ খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

কাশ্মিরের নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্যের কারণে ষাট ও সত্তরের দশকে সেখানে অসংখ্য হিন্দি সিনেমার শুটিং হলেও প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির কারণে বেশ কয়েক বছর সেখানে কোনো চলচ্চিত্রের শুটিং হয়নি। সম্প্রতি অবস্থার পরিবর্তনের পর সেখানে আবার সিনেমার কাজ শুরু  হয়েছে।

প্রয়াত ইয়াশ রাজ চোপড়া তার পরিচালিত সর্বশেষ সিনেমা ‘যাব তাক হ্যায় জান’-এর বেশ কিছু দৃশ্যের শুটিং করেছিলেন কাশ্মিরে। আর এবার বিশাল তার সিনেমার শুটিংয়ের জন্যও বেছে নিয়েছেন কাশ্মিরকে।

তবে কিছু কিছু দৃশ্য স্থানীয়দের বাদ দিয়ে ধারণ করায় কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তবে বিশাল নিশ্চিত করেছেন যে তিনি তার সিনেমায় কাশ্মিরের স্থানীয় অধিবাসী এবং সংস্কৃতিকেই তুলে ধরবেন।

পিটিআই বলছে, ওমর আবদুল্লাহর সঙ্গে এক আলোচনায় বিশাল বলেন, “সিনেমার প্রতিটি চরিত্র কাশ্মিরি। সিনেমাটির কাহিনি কাশ্মিরের আগের এবং বর্তমান অবস্থা নিয়ে আবর্তিত হয়েছে।”

এদিকে ডাল লেকে শাহিদ এবং শ্রদ্ধা কয়েকটি দৃশ্যে শুটিং করার সময় অসংখ্য লোক  জড়ো হয়ে গিয়েছিল বলে জানা যায়।