ডিলানের প্রেমে রবার্ট?
অভিনেতা শন পেনের মেয়ে ডিলান পেনের প্রেমে পড়েছেন অভিনেতা রবার্ট প্যাটিনসন। হলিউডে এ নিয়ে জোর গুজব।
ডিলানের সঙ্গে রবার্ট নিয়মিত সময় কাটাচ্ছেন বলেও জানা গেছে।
ব্যাং শোবিজ জানায়, ৬ নভেম্বর প্যাটিনসন লস অ্যাঞ্জেলসে প্রথম ডিলানের সঙ্গে দুপুরের খাবার খেতে যান। আর ডিলানের প্রতি রবার্টের দুর্বলতার বিষয়টি তখনই রটে যায়। যদিও ওই নতুন হলিউডি জুটি নিজেদের প্রেমিক-প্রেমিকা হিসেবে ঘোষণা করেননি, তবে তারা একে অপরের সঙ্গে নিয়মিত সময় কাটাচ্ছেন।
ইঅনলাইনের এক সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানায়, ডিলানের মনোভাবই প্যাটিনসনকে তার প্রতি বেশি আকৃষ্ট করেছে। ২২ বছর বয়সী ডিলান জনপ্রিয় হতে চান না। অভিনয় নয়, চিত্রনাট্য লেখার প্রতিই তিনি বেশি আগ্রহী।
‘টোয়াইলাইট’ খ্যাত অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ডের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর ভেঙে পড়েছিলেন ২৭ বছর বয়সী প্যাটিনসন।
চলতি বছরের মে মাসে ক্রিস্টেনের সঙ্গে দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্কের ইতি টানেন রবার্ট। ‘স্নো হোয়াই অ্যান্ড দ্য হান্টসম্যান’ সিনেমার পরিচালক রুপার্ট স্যানডার্সের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ২৩ বছর বয়সী ক্রিস্টেন। আর সেখান থেকেই রবার্টের সঙ্গে তার সম্পর্কে ভাঙনের সূত্রপাত ঘটে।
