২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ম্যান অফ দ্য ইয়ার’ বেকহাম

আকর্ষণীয় এবং স্টাইলিশ পুরুষ হিসেবে ‘জিকিউ ম্যান অফ দ্য ইয়ার’ খেতাব জয় করেছেন ব্রিটিশ ফুটবল তারকা ডেভিড বেকহাম।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 05:12 PM

Updated : 25 Apr 2022, 07:30 PM

জিকিউ জার্মানি ম্যাগাজিনের এক জরিপে ২০১৩ সালের সেরা পুরুষ হন বেকহাম ।

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, ‘জিকিউ ম্যান অফ দ্য ইয়ার’ অনুষ্ঠান এবার হয়েছে জার্মানিতে। অনুষ্ঠানে বেকহামের পরনে ছিল গাঢ় রংয়ের সুট, সাদা শার্ট এবং পেন্সিল টাই।

অনুষ্ঠানে জিকিউ জার্মানির প্রধান সম্পাদক, রেদোনদো ভেগা ৩৮ বছর বয়সী ওই ফুটবল তারকা সম্পর্কে বলেন, “ডেভিড বেকহাম একজন স্টাইলিশ খেলোয়াড়। তার মতো ফ্যাশন সচেতন ফুটবল তারকা আর নেই।”

রেদোনদো আরও বলেন, “বিশ্বে পুরুষদের পোশাকের ডিজাইন এবং ফ্যাশনের ক্ষেত্রে নতুন ধারা যুক্ত করেছেন বেকহাম। খেলোয়াড়ও যে গ্ল্যামারের অংশ হতে পারে এ দৃষ্টান্ত তিনিই প্রথম স্থাপন করেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবিন থিকে এবং কেলান লাটজ।