২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিজ ও ডি নিরো জুটি

ন্যান্সি মায়ারের নতুন সিনেমা ‘দ্য ইনটার্ন’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন হলিউডি রিজ ওয়েদারস্পুন এবং রবার্ট ডি নিরো।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 05:06 PM

Updated : 25 Apr 2022, 07:30 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, সিনেমাটিতে একটি ফ্যাশন ওয়েবসাইটের একজন সফল মালিকের চরিত্রে অভিনয় করবেন ওয়েদারস্পুন। আর তার কোম্পানির এক শিক্ষানবিশের চরিত্রে অভিনয় করবেন ডি নিরো।

হলিউড রিপোর্টারের বরাতে সংবাদমাধ্যম জানায়, সিনেমায় শিক্ষানবিশ ডি নিরোর সঙ্গে একটি সম্পর্কে জড়িয়ে পড়বেন রিজ।

এ ধরনের সিনেমার চিত্রনাট্য লেখা এবং পরিচালনার ক্ষেত্রে ন্যান্সি মায়ারের সুনাম আছে। এর আগে ‘দ্য প্যারেন্ট ট্র্যাপ’ সিনেমায় লিন্ডজি লোহান, ‘দ্য হলিডে’ সিনেমায় ক্যামেরন ডিয়াজ এবং কেইট উইন্সলেটের সঙ্গে কাজ করেছেন মায়ার। বর্তমানে তিনি মেরিল স্ট্রিপের সঙ্গে ‘ইটস কমপ্লিকেটেড’ সিনেমার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

এদিকে রিজ ম্যাথিউ ম্যাকনাহর বিপরীতে ‘মাড’ সিনেমায় কাজ করেছেন। ‘ওয়াইল্ড’ সিনেমার কাজ নিয়েও ব্যস্ত আছেন তিনি।

ডিজনির সিনেমা ‘হ্যাপিলি এভার আফটার’-এও অভিনয় করবেন রিজ। অন্যদিকে ডি নিরো মিশেল ফাইফারের সঙ্গে ‘দ্য ফ্যামিলি’ সিনেমার কাজ হাতে নিয়েছেন।