২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনেক বৃষ্টি ঝরে তুমি এলে

টিভিনাট্যপরিচালক এসএম লুৎফুর রহমান সেলিম ‘অনেক বৃষ্টি ঝরে তুমি এলে’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করছেন। আটবছর পর মিডিয়াতে ফিরে এসে সিনেমা নির্মাণের কাজে হাত দিয়েছেন তিনি। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন পারভেজ চৌধুরী আবীর এবং কলকাতার অভিনেত্রী তোয়া চক্রবর্তী।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2013, 05:24 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

সিনেমার চিত্রনাট্য লিখেছেন এমএ শরীফ। এটি প্রযোজনা করবে সেলিমের প্রযোজনা সংস্থা আংশু মুভিজ।

এর আগে সেলিম ২০০৫ সালে আরটিভির প্রযোজনায় নির্মাণ করেছিলেন নাটক ‘লীলুয়া বাতাস।’ এরপর চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিলেও সে পরিকল্পনা থেকে সরে আসেন তিনি।

তার মতে, ২০০৩-২০০৯ সালে বলিউডি সিনেমার অনুকরণে নির্মিত ঢাকাই সিনেমাতে অশ্লীলতা চরম আকার ধারণ করে। শিল্পী-পরিচালক-প্রযোজক দ্ব›দ্বও প্রকট হয়ে ওঠে। এই সময় নিজেকে গুটিয়ে নেন তিনি।

এ লম্বা বিরতিতে সেলিম সিনেমাবিষয়ক কারিগরি বিভিন্ন দিক নিয়ে পড়াশোনা করেছেন। আটবছর পর আটঘাট বেঁধে মাঠে নেমেছেন তিনি।

তিনি গ্লিটজকে বলেন, “সিনেমা বানানো আমার নেশা। ঢালিউডের দুরবস্থাতেও হতাশ হইনি। জানতাম, একদিন সুদিন ফিরবে। ডিজিটাল প্রযুক্তি আসার পর দারুণ সব সিনেমা হচ্ছে। দর্শক আবার হলে ফিরছে। এখনই সিনেমা নির্মাণের উপযুক্ত সময়।”

তিনি বলেন, ‘অনেক বৃষ্টি ঝরে তুমি এলে’ সিনেমাটি রোমান্টিক ধাঁচের। ।

এ সিনেমার প্রধান অভিনেত্রী তোয়ার টালিউডে অভিষেক হয় ‘বড় একা লাগে’ সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করেছেন হিরণ।

সিনেমার গান লিখেছেন রফিকুজ্জামান, সুদীপ কুমার দীপ। আলাউদ্দিন আলী ও আলী আকরাম শুভর সংগীতায়োজনে গাইবেন সাবিনা ইয়াসমীন, এন্ড্রু কিশোর, কণা, রূপম,কমল, রমা ও তানজিলা।