শিপনের দুই ধারাবাহিক
দুটি ধারাবাহিক নাটক নির্মাণ করছেন নাট্যনির্মাতা তাহের শিপন। ধারাবাহিক দুটির নাম ‘ভৈরব’ এবং ‘ভেঙে যাওয়া স্বপ্নগুলো’।
এ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ, চঞ্চল চৌধুরী, নাদিয়া, মনিরা মিঠু।
শিপন গ্লিটজকে বলেন, ভৈরব নাটকে মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও যুদ্ধকালীন ভয়াবহতাকে তুলে ধরা হয়েছে।
শিপন জানান, ‘ভেঙে যাওয়া স্বপ্নগুলো’ ধারাবাহিক নির্মাণ শেষপর্যায়ে রয়েছে। এ নাটকের চিত্রনাট্য লিখেছেন ফারজানা আফরিন রূপা। ৩০ পর্বের এই ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, বিজরী বরকতউল্লাহ, সাজ্জাদ, জ্যোতিকা জ্যোতি।
