২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামুয়েলের বাটলার কেইন

‘হ্যারি অ্যান্ড দ্য বাটলার’ নামে একটি সিনেমায় হলিউডের সিনিয়র অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসনের বাটলারের ভূমিকায় অভিনয় করবেন মাইকেল কেইন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2013, 05:08 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

ক্রিস্টোফার নোলানের ‘ব্যাটম্যান’ সিরিজে বাটলারের চরিত্রে অভিনয় করে আজও স্মরণীয় হয়ে আছেন মাইকেল কেইন। আরও একবার তাকে দেখা যাবে বাটলার হিসেবে, তবে এবার অন্য একটি সিনেমায় যার নাম ‘হ্যারি অ্যান্ড দ্য বাটলার’।

হলিউড রিপোর্টার জানিয়েছে, ড্রামা এবং কমেডির সংমিশ্রণে তৈরি এই সিনেমা পরিচালনা করবেন জর্জ সি উলফ। স্পিরিট ফিল্মসের ফিলিপে রিভিয়ার এবং প্লেগ্রাউন্ড এন্টারটেইনমেন্টের কলিন ক্যালেন্ডার প্রযোজনার দায়িত্বে থাকবেন।

সিনেমার কাহিনি হবে জ্যাজ সংগীতপ্রেমী একজন রোলার-কোস্টার মেকানিককে নিয়ে যিনি জীবনে সবকিছুতে ব্যর্থ হয়েছেন। ট্রেনের এক পরিত্যক্ত বগিতে ঘর বানিয়ে জীবনের শেষ দিনগুলো পার করছিলেন তিনি।

উত্তরাধিকারসূত্রে হঠাৎ করেই বিপুল অর্থের মালিক হয়ে যান ওই মেকানিক। তখন কোনোকিছু না ভেবেই একজন বাটলার রেখে দেন। সেই বাটলারের চরিত্রে অভিনয় করবেন মাইকেল আর মেকানিকের ভূমিকায় থাকবেন স্যামুয়েল এল জ্যাকসন।

২০১৪ সালের বসন্ত মৌসুমে আমেরিকার লুজিয়ানাতে সিনেমার শুটিং শুরু হবে। এর চিত্রনাট্য লিখবেন ডেমিয়ান এফ স্ল্যাটারি।

১৯৬২ সালে মুক্তি পাওয়া ড্যানিশ সিনেমা ‘হ্যারি অগ ক্যামেরটজেনেরেন’ এর সঙ্গে এই মুভির কাহিনির কিছুটা মিল রয়েছে।