২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্সর বোর্ডের ঝামেলায় অনুরাগ

সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় আটকে গেছে বলিউডরে পরিচালক অনুরাগ কাশ্যাপের নতুন সিনেমা ‘আগলি’।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 05:50 PM

Updated : 25 Apr 2022, 07:29 PM

ভারতীয় সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, দশেটরি সেন্সর র্বোডরে নির্দেশ অনুযায়ী যে কোনো সিনেমায় দেখানো ধূমপানের দৃশ্যে জনসচেতনতামূলক একটি ঘোষণা প্রকাশ করতে হবে।

কিন্তু  এরকম দৃশ্যে ‘ধূমপান স্বাস্থ্যরে জন্য ক্ষতকির’ ঘোষণা দিতে রাজি হননি অনুরাগ।

চলতি বছররে ১১ অক্টোবর ‘আগলি’ মুক্তি পাওয়ার কথা থাকলেও সিনেমাটির মুক্তির তারিখ পেছানো হয়েছে ২০১৪ সালে।

এ বিষয়ে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ডার মোশন পিকচারস’-এর ভিভেক রাঙ্গাচারি টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, “আমাদের পরিচালক সেন্সর বোর্ডের সঙ্গে কিছু সমস্যায় পড়েছেন, আর আমরা এখন তার পাশে আছি।”

অনুরাগ কাশ্যাপের নিজস্ব প্রোডাকশন হাউজ ‘ফ্যান্টম ফিল্মস’-এর এক প্রতিনিধি বলেন, “আমরা এ নিয়ে সেন্সর বোর্ডের সঙ্গে কথা বলছি। যদি আমাদের সঙ্গে তাদের বনিবনা না হয়, তবে আমরা বিকল্প চিন্তা করব।”

‘আগলি’ সিনেমা চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।