২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশে গাইবেন গাগা

পপগায়িকা লেডি গাগা এবার গান গাইবেন এক স্পেস স্টেশনে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 05:45 PM

Updated : 25 Apr 2022, 07:29 PM

২০১৫ সালে অনুষ্ঠিতব্য এক মিউজিক ফেস্টিভ্যালে গান পরিবেশন করবেন তিনি।

‘জিরো জি কলোনি হাই টেক মিউজিক্যাল ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হবে ২০১৫ সালে, আর সেখানে গান করবেন গাগা।

তিন দিনের এই সংগীত উৎসব অনুষ্ঠিত হবে নিউ মক্সেকিোর স্পেসপোর্ট আমেরিকাতে।

নিউ ইয়র্ক ডেইলি নিউজ জানিয়েছে, উৎসবের তৃতীয় অর্থাৎ শেষ দিনে গান করবেন গাগা।

এক সূত্র জানিয়েছে, ঐ পরিবেশে গান গাওয়ার জন্য গাগাকে প্রায় এক মাসের প্রশিক্ষণ নিতে হবে। আর এই পারফরম্যান্সের জন্য ‘উদ্ভট’ এক জীবনবীমা করিয়েছেন তিনি।

ভার্জিন কোম্পানির মালিক রিচার্ড ব্র্যানসনের ‘ভার্জিন গ্যালাক্টিক’ মহাকাশযানে চড়ে অনুষ্ঠানে যাবেন গাগা। তবে এই মহাকাশযানের উদ্বোধনের দিন শুধু গাগাই এতে চড়বেন না-- এতে জাস্টিন বিবার, কেটি পেরি, রিহানা এবং ল্যান্স বাসও ঘুরে আসার জন্য নাম লিখিয়েছেন।