পিপড়াবিদ্যায় যোগ দিলেন হৃদয় খান
মোস্তফা সরয়ার ফারুকি পরিচালিত ‘পিপড়াবিদ্যা’ চলচ্চিত্রের থিম মিউজিকের কাজ করছেন হৃদয় খান। একটি গানের কাজও শেষ করেছেন তিনি।
হৃদয় গ্লিটজকে বলেন, “পিপড়াবিদ্যার একটা গানের কাজ সম্পূর্ণ করলাম কয়েকদিন আগে। থিম মিউজিকের কাজও আমি করছি।”
এদিকে হৃদয়ের ‘ভালো লাগে না’ শীর্ষক একটি মিউজিক ভিডিও কিছুদিন ধরে প্রচার করছে টেলিভিশন চ্যানেলগুলো।
হৃদয় জানান, গানটি তার পরবর্তী অ্যালবামের জন্য। মোট ৯টি গান থাকছে ওই অ্যালবামে। কাজ প্রায় শেষ পর্যায়ে, প্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছেন এখন।
