লিয়ামকে মাইলির চিঠি
সাবেক প্রেমিক লিয়াম হেমসওয়ার্থকে নিয়ে আর ভাবেন না বলে টিভি সাক্ষাৎকারে দাবি করলেও তাকে বিচ্ছেদের পরও চিঠি লিখেছিলেন মাইলি সাইরাস। ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’ সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলছে হেমসওয়ার্থকে এখনও ভোলেননি মাইলি বরং নিজের ভগ্ন হৃদয়ের কথাগুলো হেমসওয়ার্থকে জানাতে হাতে তুলে নিয়েছিলেন কাগজ-কলম।
দ্য সান এক গোপন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রাথমিক অবস্থায় রাগ কেটে যাওয়ার পর বিচ্ছেদের বেদনা ভুলতে গান লেখার সিদ্ধান্ত নেন মাইলি। গান লিখতে গিয়েই মাইলির মনে হয়, মনের কথাগুলো লিয়ামকে একটা চিঠি লিখে জানালেই-বা ক্ষতি কী!
দ্য সান আরও জানিয়েছে, চিঠিতে লিয়ামকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তার কাছে ক্ষমা চান মাইলি। শুধু তাই নয়, লিয়ামকে নাকি এখনও ভালোবাসেন মাইলি। চিঠিতে মাইলি দেখা করতে চেয়েছেন তার সঙ্গে।
২০০৯ সালে ‘দ্য লাস্ট সং’ সিনেমায় অভিনয়ের সময় পরিচয় হয় মাইল সাইরাস ও লিয়াম হেমসওয়ার্থের। পরিচয় থেকে প্রেম। ২০১২ সালের জুনে বাগদান করেন এই জুটি। কিন্তু ২০১৩ সালের সেপ্টেম্বরে সেই সম্পর্কের ইতি টানেন এই তরুণ জুটি।
